সর্বশেষঃ

ভোলায় বঙ্গবন্ধু পরিষদ এর উদ্যোগে জেল হত্যা দিবস পালিত

ভোলায় বঙ্গবন্ধু পরিষদ ভোলা জেলা শাখার আয়োজনে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর ৩টায় শহরের চিলি চাইনিজ রেস্তোরাঁ ও কনভেনশন সেন্টারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু।
ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রনির সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ ভোলা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গোলাম মাহমুদ, বঙ্গবন্ধু পেশাজীবি লীগের আহবায়ক সহিদুল ইসলাম তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগ সদস্য ও রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, জেলা আওয়ামী সেচ্ছাসেক লীগের সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আজ ৩রা নভেম্বর আমাদের জাতির জন্য এক কলঙ্কময় দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর কারাগারে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। এ ঘৃণ্য-বর্বরোচিত হত্যাকাণ্ডের সাথে জড়িতরাই স্বাধীনতার বিরোধী। স্বাধীনতাবিরোধী এসব অপশক্তি যাতে কোনভাবে মাথা চাঁড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
আলোচনা সভা ও দোয়া মুনাজাতে যুবলীগ নেতা শামসুল আলম শিপন, সেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সুমন, নোমান, ইসমাইল হোসেন বাপ্পি, মোঃ সোহাগ, আল-আমীন, মোঃ রাজু, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান হ্যাভেন, বঙ্গবন্ধু শিশুকিশোর পরিষদের আহবায়ক মোঃ জুবায়েরসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।