সর্বশেষঃ

ভোলায় খোয়া যাওয়া ৭টি স্মার্ট ফোন উদ্ধার করলো পুলিশ 

ভোলায় হারিয়ে যাওয়া ৭টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম) এর দিক-নির্দেশনায় মোঃ জহিরুল ইসলাম, অফিসার ইনচার্জ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে এএসআই (নি:) আল-আমিন জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় হারিয়ে যাওয়া ৭টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ভোলা কর্তৃক বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ৭টি স্মার্ট ফোন বৃহস্পতিবার (৩ নভেম্বর) প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)।
এসময় ফোনের প্রকৃত মালিকগণ হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা ভোলা জেলার পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ভোলাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।