সর্বশেষঃ

হঠাৎ বড় লোক হওয়া মফিজ এখন বেপরোয়া ॥ পর্ব-১

ভোলার পূর্ব ইলিশা কালুপুর গ্রামে মেঘনার কোল ঘেসে বসবাস করতেন মফিজ মাঝি, পেশায় একজন জেলে। কোন রকম জীবন যাপন করতেন মফিজ মাঝি। ৫ মেয়ে ও ১ ছেলের জনক মফিজ মাঝির সংসারে একমাত্র উর্পাজনকারী মফিজের নুন আনতে পান্তা ফুরানো অবস্থা ছিলো। হঠাৎ আলাদ্দীনের চেরাগের মত মফিজ এলাকার অন্যতম ধনী ব্যক্তি বনে যান। প্রভাব বিস্তার শুরু করেন মফিজ মাঝি। চলাফেরা, চালচলন এমন কি পরিবারের সদস্যদেরও ভাব পাল্টে যায়। জনমন প্রশ্ন উঠেছে মফিজের হঠাৎ পরিবর্তনের কাহিনী কি ? কি পেয়েছে মফিজ মাঝি ? কি এমন কাজ করে মফিজ ? যে রাতারাতি বড় লোক বনে গিয়ে দাপটের সাথে চলাফেরা করেন মফিজ এবং তার পরিবার ?
এলাকাবাসীর এমন কৌতূহলে অবশেষে জানা যায়, বাঙ্কহেড সুকানী হওয়ার পর আর পিছনে তাকাতে হয়নি মফিজ মাঝির। এ যেন এক আলাদ্দীনের চেরাগ পাওয়ার কাহিনী ঘটেছে মফিজের জীবনে। সুকানি হয়ে পাল্টে যায় মফিজ মাঝির জীবন। প্রিয় পাঠক চোখ রাখুন ভোলার বাণীতে। তার হঠাৎ জীবন পরিবর্তনের বিভিন্ন কাহিনী নিয়ে আমাদের ধারাবাহিক পর্বে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।