সর্বশেষঃ

ভোলায় ক্ষুদ্র কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

ভোলা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে শনিবার (২৯ অক্টোবর) বাড়ির আঙ্গিনায় পতিত জমিতে ক্ষুদ্র কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এসময় উপজেলার একটি পৌরসভা সহ ১৩টি ইউনিয়নে মোট ৪শ’ ১ জন কৃষক কে ২৫ প্রকার রবিশস্য ও শাক সবজির বীজ ও জৈব সার ও বীজ সংরক্ষনের পাত্র বিতরণ করা হয়েছে।
মুজিব বর্ষের প্রণোদনা কর্মসূচির আওতায় শীত মৌসূমে উপজেলার ৪শ’ ১ জন চাষির মাঝে শীতকালীন এ বীজ বিতরণ করা হয়। প্রত্যেক চাষিকে ফসল অনুযায়ী ৪০ কেজি করে জৈব সার ও বীজ দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি উপসহকারি মোঃ বশির, নাজিম, নওশের আলী প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।