অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় দু’গ্রুপের সংঘর্ষ ॥ নারীসহ জখম-৩
আগাম জামিন নিয়ে বেপরোয়া আসামীরা

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার ৯নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনা করে হামলা নারীসহ ৩ জন জখম হয়েছে। এদিকে রোগীরা চিকিৎসাধীন থাকা অবস্থায় আসামীরা আগাম জামিন নিয়ে বেপরোয়া হওয়ায় বাড়ীঘর থেকে বের হতে পারছেন না বাদী ও তার স্বজনরা।
ঘটনাসূত্রে জানা যায়, গত (২১শে অক্টোবর) শুক্রবার সকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ৯নং ওয়ার্ডে রুহুল আমিন মৃধার বাগানের সুপারি জোরপূর্বক দল-বল নিয়ে প্রতিবেশী ভূমিদস্যু আবদুল হাই, মাকছুদ, রাকিবের নেতৃত্বে ১৫/২০ জনের একটি গ্রুপ দা, লাঠিসোটাসহ এসে নিয়ে যায়। নিজের গাছের সুপারি নিয়ে যাওয়া দেখে, বাঁধা দিতে গেলে রুহুল আমিনের মা কুলসুম বেগম কে কুপিয়ে জখম করেন আবদুল হাই গ্রুপ। এ সময় কুলসুমের ডাক চিৎকারে তার ছেলে রুহুল আমিন, স্বামী আলমগীর সিকদার গেলে তাদের ও জখম করেন হামলাকারীরা।
মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে। বর্তমানে আহতরা বাসায় চিকিৎসাধীন। এই ঘটনায় রুহুল আমিন ভোলা সদর থানায় একটি মামলা করেন যার নং-৬৬। এদিকে ঘটনার পরই পুলিশ রাকিব ও মাকছুদ নামের দুই অভিযুক্ত কে আটক করেন। ওই মামলায় আসামী রাকিব ছাড়া অন্যরা জামিনে মুক্ত হয়ে আরো বেপরোয়া হয়ে রুহুল আমিন গংদের বাড়ী ঘর থেকে বের হতে দিচ্ছে না। প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে। এমতাবস্থায় অসুস্থ্য রুহুল আমিনরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে এই প্রতিবেদককে। এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন রুহুল আমিনেন পরিবার।
