অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় ৩ কেজি গাঁজা সহ যুবক আটক

ভোলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে মোঃ বাচ্চু (৩১) নামের এক মাদক বহনকারীকে ৩ কেজি গাঁজাসহ আটক করেছে ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম। শুক্রবার (২১ অক্টোবর) দুপুর ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর মডেল থানাধীন ইলিশা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোঃ গোলাম আজম এর নেতৃত্বে, এএসআই গুলজার হোসেন, এএসআই মাইনুল হাসান, এএসআই রিপন খানসহ পুলিশের একটি টিম ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ মোঃ বাচ্চুকে আটক করে। আটককৃত মাদক বহনকারী সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চর কালি ৩নং ওয়ার্ডের মোঃ হানিফের ছেলে বলে নিশ্চিত করেছেন ইলিশা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোঃ গোলাম আজম।
ইলিশা তদন্তের কেন্দ্রের উপ-পরিদর্শক মোঃ গোলাম আজম আরো জানান, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
