সর্বশেষঃ

ভোলায় ফেন্সিডিলসহ যুবক আটক

ভোলায় ফেন্সিডিল ও নগদ টাকাসহ মো. জহিরুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় তার কাছ থেকে দুটি ব্যাগ ভর্তি ৯৮ পিচ ফেন্সিডিল, দুটি মোবাইল ফোন ও নগদ ৪শ’ ১৪ টাকা জব্দ করা হয়। বুধবার (১৯ অক্টোবর) সকালে ভোলা সদরের খেয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জহিরুল ইসলাম বরিশাল জেলার আগৈলঝাড়া থানার রতনপুর গ্রামের মো. আব্দুল রবের ছেলে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. এম হাসান মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ভোলার খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় ঢাকা থেকে ভোলার খেয়াঘাটে আসা একটি যাত্রীবাহী লঞ্চের যাত্রী মো. জহিরুল ইসলামকে আটক করা হয়। পরে তার হাতে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ৯৮পিচ ফেন্সিডিল, দুটি মোবাইল ফোন ও নগদ ৪শ’ ১৪ টাকা জব্দ করা হয়। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।