সর্বশেষঃ

আমিনুল ইসলাম মঞ্জু খান ও সন্তানের সুস্থ্যতায় দোয়া মোনাজাত

ভোলায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলা শাখার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) বিকাল ৪টায় শহরের বিএভিএস রোডস্থ ভোলা ডায়াবেটিক হাসপাতালের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মিয়া মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি জানান, সংগঠনের অফিস সহকারী আমিনুল ইসলাম মঞ্জু খান ও তার সন্তান বর্তমানে ভারতের চেন্নাই-এ চিকিৎসাধীন রয়েছেন। তারদের আশু আরোগ্য লাভে এক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে সভায় তাদের (আমিনুল ইসলাম মঞ্জু ও তার সন্তান) আর্থিক ভাবে সহযোগীতা করার প্রস্তাব পেশ করা হলে তা সর্ব সম্মপতিক্রমে গৃহীত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ভোলা শাখার ট্রেজারার বশির আহাম্মদ হাওলাদার, উপজেলা শাখার সভাপতি মোস্তফা মিয়জি, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হাসান মাকসুদুর রহমান, সাবেক প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, সদস্য মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম, সৈয়দ মোঃ নজরুল ইসলাম, আঃ বারেক নান্নুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।