সর্বশেষঃ

ভোলায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব ॥ বাড়ছে জলাতঙ্ক রোগের আশঙ্কা-আতঙ্ক

টিকা দিচ্ছে প্রাণিসম্পদ অধিদপ্তর

ভোলায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে গেছে। এসব কুকুরগুলোর মধ্যে অনেক কুকুরের শরীরে বিভিন্ন ঘা দেখা গেছে। এর দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। কুকুরগুলো প্রায়ই লোকজনকে কামড়ে আহত করছে। এতে জলাতঙ্ক রোগের আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা এসব কুকুরগুলোর উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ভোলা সদর উপজেলার সদর রোড, বাংলাস্কুল মোড়, উকিলপাড়া, কালিবাড়ি রোড, যুগীরঘোল, হাসপাতাল রোড, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল মোড়, পিটিআই সড়ক, মুসলিম পাড়া, মোসলমান পাড়া, ওয়েষ্টার্ণ পাড়া, কাঁচা বাজার, মহাজন পট্টিসহ ভোলা শহরের বিভিন্ন এলাকায় দলবদ্ধ বেওয়ারিশ কুকুরের অবস্থান। ওই সব এলাকায় রাতের বেলায় কুকুরের ভয়ে বাসার বাইরে যেতে সাহস পায় না বাসিন্দারা। বেওয়ারিশ কুকুরের দল পথচারীদের আক্রমণ করছে। কিন্তু এসব কুকুর নিধনে কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ নেই।
এ বিষয়ে ভোলা শহরের হাসপাতাল রোড এলাকার বাসিন্দা কালিকীর্তি সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির সাজওয়াল বলেন, আমার বাসার সামনে হাসপাতাল রোডে দিনে-রাতে সব সময় বেওয়ারিশ কুকুরের উপদ্রব দেখা যায়। ওই কুকুরগুলো মানুষকে কামড় দিতে উদ্বুদ্ধ হয়। এতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। বিশেষ করে স্কুলগামী শিশুরা একা স্কুলে যেতে ভয় পায়। তিনি আরও বলেন, অনেক সময় আমার ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার সময় কুকুর দেখলে আবার বাসায় ফিরে আসে। মনির সাজওয়াল পরিবেশের ভারসাম্য বজায় রেখে এসব বেওয়ারিশ কুকুরগুলোকে বিষমুক্ত রাখার দাবি করেন।

ভোলা পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর মোঃ ফারুক বলেন, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও পৌরসভার কর্মীদের নিয়ে যৌথভাবে পৌরসভার বেওয়ারিশ কুকুরগুলোকে টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে করে কুকুরগুলো বিষম্ক্তু হবে। তখন কুকুর কামড়ালেও তেমন ভয় থাকবে না।
ভোলা জেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইন্দ্রজিৎ কুমার মন্ডল জানান, ভোলায় কুকুরকে টিকা দেওয়া হচ্ছে। জলাতংক রোগের প্রতিষধক হিসাবে গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে ভোলা জেলার ৭টি উপজেলার ৬৯ টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় একযোগে কুকুরকে (গধংং উড়ম ঠধপপরহধঃরড়হ =গউঠ) টিকা দেওয়া হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী আগামী ২০৩০ সালের মধ্যে সারাবিশ্ব থেকে জলাতংক রোগ নির্মূল করার লক্ষ্যে গতকাল থেকে আগামী ৫ দিন ব্যাপি এ টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রাণিসম্পদ অধিদপ্তর ও স্থানীয় সরকার বিভাগ ভ্যাকসিনেশান কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছে বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।