অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় হারিয়ে যাওয়া ৯টি স্মার্ট ফোন উদ্ধারের পর মালিকের নিকট হস্তান্তর

ভোলা জেলা পুলিশ সুপার সাইফুল ইসলামের দিক-নির্দেশনায় ভোলা ডিবি’র এএসআই মোঃ আরিফুল ইসলাম ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ৯টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) উদ্ধারকৃত মোবাইলগুলো তাদের মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখা বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ৯টি স্মার্ট ফোন উদ্ধার করে (২০ সেপ্টেম্বর) প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান। এসময় ফোনের প্রকৃত মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা ভোলা জেলার পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
