অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত (২৫) এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গুলিগ্রাম সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
ভোলা সদর থানার ওসি শাহিন ফকির জানান, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের মেঘনা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়ার পর পুলিশ দুপুর ১টার দিকে লাশটি উদ্ধার করে থানায় হস্তান্তর করে।
তিনি আরো জানান, উদ্ধারকৃত লাশটির মাথায় চুল অনেকটাই নেই। মাথায় পলিথিন মোড়ানো হাতে একটি কালো ব্রেসলেট আছে। তাতে ঘরশ লেখা, গায়ে হলুদ গেঞ্জি পরা। গেঞ্জিতে লেখা আছে (চাঁদপুর সোলার এন্ড ইলেকট্রিক) এবং পরনে চেক লুঙ্গি রয়েছে। লাশটি ৪-৫ দিন আগের হতে পারে। বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
