অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় ঈমান আকিদা সংরক্ষণ ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধে কমিটি ঘোষণা
সভাপতি মুজির উদ্দিন, সম্পাদক নূরে আলম

ভোলায় ঈমান আকিদা ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধে কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এ কমিটি ঘোষণা করা হয়। আগামী তিন বছর এ কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবে।
নব কমিটিতে সভাপতি করা হয়েছে খলিফাপট্টি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ মুজির উদ্দিনকে। সহ-সভাপতি করা হয়েছে জামেয়া মোহাম্মদীয় দারুছুন্নাহ মাদরাসার শিক্ষা সচিব আলহাজ্ব মাওলানা মোঃ শফিউদ্দিন, বকুলতলা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন, আলীনগর আজিজিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি মাওলানা মোঃ মহিউদ্দিন, ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মাকসুদ উল্লাহ আমিনী, দক্ষিণ জামিরালতা ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু জাফর আব্দুল্লাহকে। সাধারণ সম্পাদক করা হয়েছে বড় জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ নুরে আলমকে। সহকারী সম্পাদক করা হয়েছে জামেয়া সিরাজুলউলুম ইব্রাহিমিয়া রতনপুর মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ মিজানুর রহমানকে। যুগ্ম সম্পাদক করা হয়েছে উম্মে কুলসুম মহিলা দাখিল মাদরাসার সুপার আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান চৌধুরী, দারুল উলুম কাবিল মিয়া মাসরাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা মোঃ কামাল উদ্দিন, জালাল আহম্মেদ কিন্ডার গার্টেন মাদরাসার পরিচালক মাওলানা মোঃ আক্তার হোসেন ভুইঁয়াকে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে জামেয়া ইসলামিয়া মোহাম্মদীয়া গোরস্থান মাদরাসার শিক্ষক আলহাজ্ব মাওলানা মোঃ আতাউর রহমান মোমতাজীকে। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে তানজিমুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা তরিকুল ইসলামকে। প্রচার সম্পাদক করা হয়েছে মেদুয়া কাওমি মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ আনোয়ার হোসাইনকে। সহকারী প্রচার সম্পাদক করা হয়েছে ভোলা আলীয়া মাদরাসা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ হাসান, নুরানি তালিমুল কোরআন বোর্ড ভোলা অঞ্চলের পরিদর্শক মাওলানা মোঃ নুরুল্লাহ তাহেরীকে। অর্থ সম্পাদক করা হয়েছে উম্মে ছালমান মাখজানুল কোরআন মাদরাসা পরিচালক আলহাজ্ব মাওলানা মোঃ সাইফুল্লাহকে। দপ্তর সম্পাদক করা হয়েছে দারুলউলুম রশিদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নানকে। সমাজ কল্যাণ সম্পাদক করা হয়েছে শান্তির হাট কাওমি মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ কবির আহাম্মেদকে।
এছাড়া সদস্য হিসেবে মনোনিত করা হয়েছে দারুল উলুম কাবিল মিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা মোঃ ইয়াকুব আলী জিহাদি, মিল বাজার কাওমি মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ হাসনাঈন,
ইকরা বাংলাদেশ ভোলার অধ্যক্ষ মাওলানা মোঃ ইস্রাফিল, জামেয়া সিরাজুল উলুম ইব্রাহিমিয়া তরনপুর মাদরাসার শিক্ষক মাওলানা মোঃ ইউসুফ আদনান, পশ্চিম ধনিয়া আলিম মাদরাসার শিক্ষক মাওলানা মোঃ শাহেদুল ইসলাম।
উপদেষ্টা হিসেবে মনোনিত করা হয়েছে আলহাজ্ব মাওলানা মোঃ রুহুল আমিন, আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান খান তালুকদার, মাওলানা মোঃ মহিউদ্দিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোঃ তৈয়বুর রহমান, মুফতি ইয়াছিন নবীপুরি, মাওলানা মাহবুবুর রহমান ওসমানী, আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, মাওলানা আহাম্মদ উল্লাহ, মাওলানা মোঃ বশির উদ্দিন ও আলহাজ্ব মুফতি আহাম্মদ উল্লাহকে।
