সর্বশেষঃ

ভোলায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

আসন্ন ভোলা জেলা পরিষদ নির্বাচন-২০২২ উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত জেলা পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুল মমিন টুলু মনোনয়ন পত্র দাখিল উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ হল রুম মিলনায়তনে দোয়া মাহফিলের মধ্যে দিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আব্দুল মমিন টুলু জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।


জেলা পরিষদ হল রুমে দোয়া মাহফিল মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। এসময় মনোনয়ন পত্র দাখিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, ভোলা পৌর সভার প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, জেলা আ’লীগের সাবেক উপদপ্তর সম্পাদক সামসুদ্দিন আহমেদ, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ প্রমূখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।