সর্বশেষঃ

লোডশেডিংয়ে শেষ করে দিলো ভোলার এক তরুণ উদ্যোক্তার স্বপ্ন

বাবার তেমন অর্থ সম্পদ নাই চাকুরী ও জোটেনি কপালে তাই বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে নিজে হয়েছেন একজন তরুণ উদ্যোক্তা। শুরু করেছে মুরগী পালন, গরুর খামারসহ নানা ধরনের সবজি চাষ। ছোট্ট পরিসরে শুরু করলেও তরুণ সবুজের স্বপ্ন একদিন বড় উদ্যোক্তা হবে। সবুজের স্বপ্ন ধীরে ধীরে সফল হতে চলছিলো। খামারে প্রায় দেড় হাজারের মত মুরগী। সাধারনত বয়লার মুরগীকে বিদ্যুৎ ছাড়া জীবিত রাখা কষ্টকর হয়ে যায়। আর যদি কারণ ছাড়া হঠাৎ দিনভর লোডশেডিং থাকে তাহলে তো নিমিষেই শেষ হয়ে যায় উদ্যোক্তাদের স্বপ্ন। আর এমনটাই ঘটেছে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মুছাকান্দি গ্রামের পাইলট সংলগ্ম সিরাজ উদ্দিনের ছেলে তরুণ উদ্যোক্তা সবুজের খামারে। বিদ্যুৎ অফিসের মাইকিং বা নোটিশ ছাড়া দিনভর লোডশেডিং হওয়ায় প্রায় দুই শতাধিক মুরগী মারা যায় এবং অর্ধশতাধিক নিজে জবাই করেন সবুজ।
সরজমিনে বাপ্তা ৫নং ওয়ার্ডে সবুজের খামারে গিয়ে দেখা যায় একটি সুন্দর পরিবেশে নিজের স্বপ্ন বুনছেন সবুজ কিন্তু চোখেমুখে কষ্টের ছাপ। সবুজ জানান, স্বাভাবিক ভাবে দিনভর বিদ্যুৎ না আসলে কর্তৃপক্ষ মাইকিং বা নোটিশের মাধ্যমে জানিয়ে দিতো। হঠাৎ গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মাইকিং এবং নোটিশ ছাড়াই দিনভর বিদ্যুৎ বন্ধ রাখে আমাদের লাইনে। এতে তীব্র গরমে আমার মুরগী মরে যায় এবং অন্য মুরগীগুলো জেনারেটর এনে ফ্যান চালিয়ে কোন রকম জীবন রক্ষা করি। আর ৪শ’ এর মত অল্প দামে মেলা দিয়ে বিক্রি করেছি।
এ সময় সবুজ পল্লী বিদ্যুৎ এর পরানগঞ্জ জোনাল অফিসের এজিএম আবদুল মালেকের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, বিদ্যুৎ না থাকায় আমি এজিএম স্যার (আবদুল মালেক) কে ফোন দিয়ে সমস্যার কথা জানাই। তখন তিনি বলেন, আপনার মুরগী মরলে আমার কি ? মাঝেমধ্যে এমন হয়। সবুজ বলেন, বিদ্যুৎ অফিসের গাফলতিতে আমার ১ লক্ষ টাকার উপরে ক্ষতি হলো। আমি একটি বাড়ী একটি খামার থেকে লোন নিয়ে খামার করেছি আজ আমার সবই শেষ।
এ বিষয়ে পরানগঞ্জ পল্লী বিদ্যুৎ এর জোনাল অফিসে গিয়ে এজিএম আবদুল মালেককে পাওয়া যায়নি। তবে ডিজিএম আশিকুর রহমান থাকলেও তিনি সাংবাদিকদের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।