অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
দানবীর খাঁন বাহাদুর নূরুজ্জামানের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

সাবেক এমবিই ও বিশিষ্ট আইন বিশারদ, ভোলার গণ মানুষের নেতা, দানবীর মরহুম এডভোকেট খাঁন বাহাদুর নূরুজ্জামান’র ৫০ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষে রশিদ ফাউন্ডেশন, বাংলাদেশ ও ভোলার ডায়াবেটিক হাসপাতাল যৌথ উদ্যোগে মরহুমের কর্মময় জীবনের উপর এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় ভোলা ডায়াবেটিক হাসপাতালের মিলনায়তনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও আছর বাদ খলিফাপট্টি ফেরদাউস জামে মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এডভোকেট সালাহ উদ্দিন হাওলাদার, ভোলা ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুছ, কোষাধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, ভোলার বাণীর সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান, বাংলাবাজার ফাতেমা খানম কলেজের প্রভাষক মিজানুর রহমান, খাঁন বাহাদুর নূরুজ্জামানের পরিবারের সদস্যসহ সমাজের বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মরহুম খাঁনবাহাদুর নূরুজ্জামান ১লা জানুয়ারী ১৮৯৫ ইং তারিখে বর্তমান ভোলা জেলার পুরাতন দৌলতখান থানায় তদান্তিন মহকুমার বিজয়পুর নামক গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল শেহালুদ্দিন মুন্সী ওরফে সেলু মুন্সী। ওই সময় বর্তমান ভোলা জেলা দক্ষিণ শাহাবাজপুর নামে পরিচিত ছিল। সেলু মুন্সীর একটি পাকাবাড়ী ছিল এবং চারদিকে ইটের দেওয়াল ছিল। তিনি ইসলাম ও সাধারণ জ্ঞান সম্পন্ন, ইংরেজী ভাষায় বিশেষ পারদর্শী ছিলেন। অবশেষে মহান এই কর্মবীর খাঁনবাহাদুর নূূরুজ্জামান ১৯৭২ সালের ১২ সেপ্টেম্বর ৭৭ বছর বয়সে তাঁর ভোলা শহরের উকিলপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকের এই দিনে ভোলাবাসী তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে।
