ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষকের মৃত্যু

ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. ইসমাইল (২৫) নামে এক মাদরাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: ফরহাদ সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ইসমাইল ওই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। তিনি মাদারীপুর জেলায় একটি কাওমি মাদরাসায় সহকারী শিক্ষকের দায়িত্বে ছিলেন।
নিহতের শশুর আব্দুল রহিম জানান, গত ২৯ আগষ্ট ৪ দিনের ছুটি নিয়ে ইসমাইল তাঁর গ্রামের বাড়িতে আসেন। আগামীকাল সোমবার সে তাঁর কর্মস্থল মাদারীপুর যাওয়ার কথা ছিল। আজ সকাল ৭টার দিকে সে ঘরে ফ্যানের সুইচ মেরামতের কাজ করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক স্বজনরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।