সর্বশেষঃ

ভোলায় জেলা আ’লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের র‌্যালি অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ভোলায় শোক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ভোলা জেলা আ’লীগের উদ্যোগে এই শোক র‌্যালি-সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের ভবনের সামনে থেকে শোক র‌্যালিটি বের করে।পরে এই র‌্যালিতে জেলা আ’লীগ নিয়ন্ত্রিত সহযোগী সংগঠনের প্রায় দশ হাজার নেতা কর্মী অংশগ্রহণ করে। প্রায় দুই কিলোমিটার রাস্তা জুড়ে শোক র‌্যালিটি পুরো শহর প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে জেলা আ’লীগ কার্যলয় ভবনের সামনে এক শোক সমাবেশ করে।

সমাবেশের পূর্বে জেলা আ’লীগ কার্যালয় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে সাবেক বানিজ্য মন্ত্রী ৬৯ এর মহানায়ক বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ এমপি , ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুর পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘বঙ্গবন্ধুর একমাত্র লক্ষ্য ছিল এ দেশের মানুষের মুক্তি। তার নেতৃত্বেই জাতি এক মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে।
তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো ভোরে তাকে সপরিবার হত্যার মধ্য দিয়ে বাঙালির কষ্টার্জিত স্বাধীনতাকে ধ্বংস করার চেষ্টা করা হয়।

তার নির্মম হত্যাকাণ্ডে জাতি শোকাতুর হয়ে পড়লেও সে শোককে এখন শক্তিতে পরিণত করতে হবে।

জেলা আ’লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লাহ র’ সভাপতিত্বে
সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, জেলা আ’লীগের সাধারন সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব,জেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পৌর আ’লীগ সাধারন সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ সভাপতি দোস্ত মাহমুদ, এডভোকেট আশ্রাফ হোসেন লাভু পিপি,জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, জেলা আ’লীগের প্রচার সম্পাদক ইয়ানুর রহমান মোল্লা, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেন, উপ দপ্তর সামসুদ্দিন আহমেদ, উপ প্রচার সম্পাদক বাবু গৌরাঙ্গ চন্দ্র দে,উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, এ রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ এর পুত্র জেলা আ’লীগের সাধারন সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব বলেন,৭১’র পরাজিত শক্তিরা আবারো মাথা চাড়া দিয়ে উঠার চেস্টা করছে তাই সকলকে সর্তক থাকার অনুরোধ রইল।

তিনি আরো বলেন,ভোলার শান্ত রাজনীতির পরিবেশ যারা অশান্ত করবে বা করার চেস্টা করবে তার পরিনাম ভালো হবে না। ভোলার আ’লীগ ঐক্য বদ্ধ এবং অনেক বেশি শক্তিশালী তাই কোন অপশক্তি আমাদের দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ।

এছাড়া শোক দিবসের কর্মসূচিতে আরো আছে- ১৫ আগস্ট সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা আ’লীগ কার্যলয় সহ ও অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন।
সকাল সাড়ে ৭ টায় কালো ব্যাজ ধারণ ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।
তারা বঙ্গবন্ধু এবং তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা

পরে সময় আলোচনা দোয়া মোনাজাত ও সমাবেশ শেষ করে ৫ হাজার নেতা কর্মী ও অসহায় সুবিধাবঞ্চিত গরিব লোকজনদের খাবারের আয়োজন সম্পূর্ণ করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।