সর্বশেষঃ

শোক দিবসে ভোলা জেলা প্রশাসনের কর্মসূচী

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐন্দ্রজালিক নেতৃত্বে এবং সম্মোহনী ব্যক্তিত্ব সমগ্র জাতিকে একসূত্রে গ্রথিত করেছিল। যার ফলে আমরা পেয়েছি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। বিকাশ ঘটেছে বাঙালি জাতিসত্তার। তিন যখন স্বাধীন বাংলাদেশের পুনঃর্গঠন কাজে আত্মনিয়োগ করেন, তখনই ১৯৭৫ সালের ১৫ আগষ্ট স্বাধীনতার পরাজিত শক্তি তাকে পরিবারের বেশিরভাগ সদস্যসহ হত্যা করে। ১৫ আগস্টের সকল শহিদদের প্রতি জানাই বিন¤্র শ্রদ্ধা। জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে ভোলা জেলা প্রশাসন দিবন্যাপী কর্মসূচী পালন করবে। সেগুলো হচ্ছে-
কর্মসূচীর মধ্যে রয়েছে ১৫ আগষ্ট সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধাসরকারী, স্বায়ত্বশাতিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পবিত্র কোরআন খতম। সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত ম্যুরালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন। সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। দুপুর সাড়ে ১২টায় ইসলামী মিলনায়তনে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত, দোয়া মাহফিল। দুপুর পৌনে ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে ঋণ বিতরণ। সুবিধাজনক সময়ে বাদ যোহর মসজিদে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরন করে দোয়া মহফিল ও বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা। এছাড়া ১০ আগস্ট থেকে ৩১ আগষ্ট পর্যন্ত জেলা শিশু একাডেমী, জেলা শিল্পকলা একাডেমী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল স্থানে জাতীয় শোক দিবস উপলক্ষে সরাসরি/ভার্চ্যুয়াল প্লাটফর্ম ব্যবহার করে জাতীয় শোক দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং “চিরঞ্জীব বঙ্গবন্ধু ও আমাদের বঙ্গবন্ধু” সহ অন্যান্য প্রামাণ্য চিত্র প্রদর্শণ। উক্ত কর্মসূচী সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের কাছে অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।