অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভেদুরিয়া আ’লীগ নেতা সিদ্দিক পাটোয়ারীর জানাযায় হাজারো মুসল্লীর ঢল

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি সিদ্দিক পাটোয়ারি দাপন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে তার বাস ভবনের সামনে বিভিন্ন এলাকা থেকে আগত নেতা-কর্মী স্থানীয় লোকজনদের উপস্থিতিতে জানাযায় হাজারো ধর্ম প্রাণ মুসল্লীদের ঢল নামে। শেষ বিদায়ের বেলায় মরহুমকে এক নজর দেখার জন্য সকলেই জানাযার ময়দানে উপস্থিত হন। মরহুমের জানাযায় টেলিকনফারেন্সে যুক্ত হয়ে উপস্থিত সকলের উদ্যেশে ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ তার রাজনৈতিক জীবনের কিছু দিক তুলে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন এবং মরহুমকে মাফ করে দিতে অনুরোধ জানান। তিনি আরো বলেন, সবাইকে একদিন চলে যেতে হবে দুনিয়া থেকে। সিদ্দিক ছিল দলের দুঃসময়ের একজন সৎ, নিষ্ঠাবান কর্মী। আল্লাহ পাক তাকে জান্নাতবাসি করুক। সেই সাথে তিনি মরহুমের বিদায়ী আত্মার শান্তি কামনা করে পরিবারের সকলের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সাধারণ সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি দোস্ত মাহমুদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ভেদুরিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব তাজুল ইসলাম মাস্টার, ভেদুরিয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, ইলিশা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন, ভেদুরিয়া ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন পাটোয়ারীসহ জেলা উপজেলার বিভিন্ন স্থরের হাজারো নেতা কর্মীরা। পরে জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
