অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
বিএনপি যখনই সুযোগ পায়, তখনই আ’লীগের উপর অত্যাচার করেঃ তোফায়েল আহমেদ
প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ডে শক্তিশালী আওয়ামী লীগ গড়ে তুলতে হবে

সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ৬৯ এর মহানায়ক বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ এমপি বলেছেন, আওয়ামী লীগ প্রায় ১৪ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে।
এই ১৪ বছরে বিএনপির উপর কোন জুলুম করা হয় নাই।
কিন্তু বিএনপি যখনই সুযোগ পেয়েছে ঠিক তখনই আওয়ামী লীগের উপর অত্যাচার করেছে। আওয়ামী লীগ প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি করেনা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ১২ ঘটিকার সময় জেলা পরিষদ হল রুমে জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেন, রাজনীতি মানে এই নয় যে প্রতিহিংশার রাজনীতিতে লিপ্ত হতে হবে।
আওয়ামীলীগ এই অপরাজনীতি রাজনীতি বিশ্বাস করেনা।
আওয়ামীলীগ সরকার যে কোন সময় বিদায় নেবে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে তোফায়েল বলেন, আওয়ামী লীগকে বিদায় করা ওত সহজ নয়।
আওয়ামী লীগ দ্বারাই বার বার বিদায় নিতে হয়েছে বিএনপিকে।
১৫ ফেব্রুয়ারি বিএনপি নির্বাচন করেছিলো আর ৩১ মার্চ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে।
আওয়ামী লীগ সেই দল।
তোফায়েল বলেন, ফকরুল ইসলাম আলমগীর বক্তৃতা, সংবাদ সম্মেলন, প্রেস ব্রিফিং করে বিএনপিকে টিকিয়ে রেখেছে।
সকল সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ ভাবে থাকার আহ্বান জানিয়েছেন প্রবীণ এই নেতা।
তিনি আরো বলেন, সকলে ঐক্যবদ্ধ থাকলে কেউ দলের কোন ক্ষতি করতে পারবেনা। প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ডে শক্তিশালী আওয়ামী লীগ গড়ে তুলতে হবে।
যাতে ডাক দিলে হাজার-হাজার নেতা কর্মী ও জনগন উপস্থিত হয়।
তিনি বলেন, বঙ্গবন্ধুু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালোভাবে দেশকে পরিচালিত করছেন।তিনি গ্রামকে শহরে রুপান্তর করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে মানুষ খুবই শান্তিতে আছে তারা অনেক খুশি।
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা দোস্ত মাহমুদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি নাজিবুল্লাহ নাজু, সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ, জেলা শ্রমীক লীগ সভাপতি মো. শাহে আলম, যুবলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আবু ছায়েম, স্বেচ্ছাসেবক লীগ এর সাবেক যুগ্ন আহ্বায়ক মুজাহিদুল ইসলাম তুহিন,জেলা ছাত্রলীগ সভাপতি মো. রায়হান আহমেদ,প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক এনামুল হক আরজু, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ড শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমেল মাহমুদ সহ ইউনিয়ন আ’লীগের সভাপতি – সম্পাদক ও বিভিন্ন থেকে আগত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
