অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় বঙ্গমাতা’র ৯২তম জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী আজ। ১৯৩০ সালের এই দিনে বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে এ মহীয়সী নারী জন্মগ্রহণ করেন।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ভোলায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার (৮ আগষ্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম), স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহমেদসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী অফিসের কর্মকর্তাগণ। এ সময় অস্বচ্ছল নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
