অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় বিএনপি’র ৬১ নেতা-কর্মীর আগাম জামিন লাভ

পুলিশের সাথে বিএনপি’র নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে দায়ের করা মামলায় আগাম জামিন লাভ করেছেন দলের ৬১ জন নেতাকর্মী। রোববার (৭ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে হাইকোর্টের বিচারক মোঃ মোস্তফা কামাল ও বিচারক মোঃ সেলিমের বেঞ্চ থেকে ৬ সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেন।
সময় উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, ভোলা জেলা বিএনপি’র সভাপতি গোলাম নবী আলমগীর, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, থানা বিএনপি’র আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, যুবদল নেতা তরিকুল ইসলাম কায়েদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল আমিনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৩১ জুলাই তেল-গ্যাস ও বিদ্যুতের অব্যবস্থাপনার প্রতিবাদে দেশের অন্যান্য জেলার ন্যায় ভোলায় বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে বাধে সংঘর্ষ। প্রায় ঘণ্টাব্যাপি চলা সংঘর্ষে নিহত হয় স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম এবং ছাত্রদলের সভাপতি নুরে আলম গুলিবিদ্ধ হওয়ার পর ৩ দিন চিকিৎসাধীন থেকে অবশেষে গত বুধবার মৃত্যু বরণ করেন। এই সংঘর্ষে ১৫ পুলিশসহ বিএনপি’র শতাধিক নেতাকর্মী আহত হন। এ সময় পুলিশের পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়। এতে ৬১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয় আরো তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে।
