সর্বশেষঃ

ভোলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’র বিক্ষোভ

ভোলায় বিএনপি ও পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল কর্মী রহিমের মৃত্যুর প্রতিবাদ ও দায়ীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখা। রোববার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবী সমিতি ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনের বিপুলসংখ্যক সদস্য (আইনজীবী) অংশ নেন। দলীয় ২ নেতাকর্মীর মৃত্যুর প্রতিবাদ জানানোর পাশাপাশি আইজীবীরা আসামিদের গ্রেফতারের দাবি জানিয়ে স্লোগান দেন।
পরে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ফরিদুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোটেক ছালাউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেত, অ্যাডভোকেট মো. ইউসুফ, অ্যাডভোকেট জাবেদ ইকবাল, অ্যাডভোকেট আদিল মাহমুদ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।