সর্বশেষঃ

আগামীকাল ভোলায় হরতাল

পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ ছাত্রদল সভাপতি নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দল কর্মী আ: রহিম এর মৃত্যুর ঘটনায় ভোলায় আগামীকাল বৃহস্পতিবার (সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত) হরতালের ডাক দিয়েছে ভোলা জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুম্যান এ কর্মসূচী ঘোষণা করেন।

এদিকে নুরে আলম এর মৃত্যু ঘটনায় তাৎক্ষনিক বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে ভোলা জেলা বিএনপির নেতা-কর্মীরা। জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিকেল সাড়ে ৪টার সময় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় আন্দোলনকারীরা সরকার ও পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিএনপি কার্যালয়ের সামনে এসে রাস্তা অবরোধ করে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি গোলামনবী আলমগীর আগামীকাল বৃহস্পতিবার (৪ আগস্ট) বুধবার আলম ও রহিম হত্যার বিচার চেয়ে অর্ধদিবস হরতালের ডাক দেন।
অপরদিকে বিএনপির আকস্মিক এ কর্মসূচিতে শহরের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা যায়। শহরের মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হঠাৎ করে বিএনপির কর্মসূচির ফলে শহর জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।