সর্বশেষঃ

ঢাকাস্থ ভোলা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ঈদ পুনঃর্মিলনী-সংবর্ধনা

ঢাকাস্থ ভোলা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আগামী ৩০ জুলাই (শনিবার) সকাল ১০টায় ঢাকা আইনজীবী সমিতির ভবনের ৫ম তলায় ঈদ পুনঃর্মিলনী ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ঢাকাস্থ ভোলা জেলা আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি এ্যাডভোকেট একেএম আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন সিনিয়র আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিচারপতি ফরিদ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন ঢাকাস্থ ভোলা জেলা আইনজীবী কল্যাণ সমিতির সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ খায়ের উদ্দিন সিকদার।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।