অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
কর্নেল মানিক মিয়ার স্মরণে ভোলায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

ডিজিএফআই’র সাবেক পরিচালক, ভোলা ডায়াবেটিক সমিতির নির্বাহী কমিটির কো-অর্ডিনেটর এবং আর্থ-সামাজিক কর্মকান্ডের নিবেদিত প্রাণ মরহুম আলহাজ্ব কর্নেল সামছুদ্দিন আহমেদ মানিক মিয়া’র স্মরণে ভোলা ডায়াবেকি হাসপাতালের উদ্যোগে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) আছর বাদ ভোলা ডায়াবেটিক হাসপাতালের সভা কক্ষে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও ভোলা ডায়াবেটিক হাসপাতালের সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, সাবেক মেয়র ও ভোলা ডায়াবেটিক হাসপাতালের সহ-সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, ভোলা ডায়াবেটিক হাসপাতালের সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুছ, ভোলা ডায়াবেটিক হাসপাতালের নির্বাহী কমিটির সদস্য ও নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ,ভোলা ডায়াবেটিক হাসপাতালের সহ-সভাপতি ডা. আব্দুল মালেক, সাবেক অধ্যক্ষ সামছুল আলম চৌধুরী, সাবেক অধ্যক্ষ ও ভোলা ডায়াবেটিক হাসপাতালের কোষাধ্যক্ষ রুহুল আমি জাহাঙ্গীর, ভোলা ডায়াবেটিক হাসপাতালের নির্বাহী কমিটির সদস্য আসিফ আলতাফ, মরহুমের পুত্র সাইফুর রহমান অপুসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবনের উপর আলোচনা করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
