সর্বশেষঃ

সন্ধান চাই

আবুল কাশেম (ঝান্টু), পিতা- মোঃ সালাউদ্দিন নিগাবান, মাতা- ফাতেমা বেগম, সাং- দক্ষিণ রাজাপুর, ডাকঘর- কালুপুর, ভোলা সদর, ভোলা। উক্ত ব্যক্তি পারিবারিক আদালত মামলায় ওয়ারেণ্টভুক্ত আসামী। তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। কোন স-হৃদয় বান ব্যক্তি তার সন্ধান পেলে নিকটস্থ থানা কিংবা নিন্ম ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ রইল।
উল্লেখ্য, আবুল কাশেম (ঝান্টু) এক অসহায় পিতার মেয়ে জান্নাত বেগমকে ১০/১২/২০০৮ইং সালে বিবাহ করেন। তার (আবুল কাশেম (ঝান্টু)’র শারীরিক নির্যাতনের কারণে জান্নাত বেগম ০৫/০৭/২০১৭ইং সালে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালত, ভোলায় মামলা দায়ের করেন। মামলা চলাকালিন ৩মাস ব্যাক ডেট-এ তালাকনামা উত্থাপন করিলে অতপর মামলাটি খারিজ হয়ে যায়। পারিবারিক আদালতে ভরন পোষন এর মামলা করেন (১ ছেলে, ১ মেয়ে) জান্নাত বেগম। যার মামলা নং-৮৮/১৯। পারিবারিক আদালতের রায়ে ২লাখ ৭৩ হাজার টাকা ধার্য্য করা হয় এবং সন্তানরা সাবালক না হওয়া পর্যন্ত (২+২) = ৪ হাজার টাকা খরচ দেয়ার আদেশ দেয়া হয়। ওই টাকা না দিয়ে সে পালিয়ে বেড়ায়। অতপর আদালত তাকে না পেয়ে তার বিরুদ্ধে ১০/০৫/২০২২ইং তারিখে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এরপর থেকেই আবুল কাশেম (ঝান্টু) নিরুদ্ধেশ।

আব্দুল ওহাব সর্দার
কন্দকপুর, রাজাপুর, ভোলা।
০১৭৯২-৩৯৫১৯৬

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।