অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী’র র্যালী অনুষ্ঠিত

ইসলামী যুব আন্দোলন এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) বিকেলে শহরের হাটখোলা মসজিদ চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে হাটখোলা মসজিদ চত্ত্বরে এসে শেষ হয়।
র্যালী পুর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি এইচ এম ইব্রাহীম। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের ভোলা জেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি। এসময় উপস্থিত ছিলেন জেলা-থানা নেতৃবৃন্দ। র্যালী পূর্ব সমাবেশে বক্তারা দেশ জুড়ে বিদ্যুৎ বিভ্রাটের জন্য সরকারের অব্যাবস্থাপনার জন্য দায়ী করেন এবং দূর্নীতি দমনে ব্যর্থ হওয়ার কড়া সমালোচনা করেন।
