দুর্নীতির প্রতিবাদ করায় সহকারী শিক্ষককে কুপিয়ে জখমের অভিযোগ, হাসপাতালে ভর্তি
ভোলায় ৫শ’ পিছ ইয়াবাসহ যুবক আটক

ভোলায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে সদর থানাধীন পৌরসভাস্থ যোগীরঘোল এলাকা হতে ৫০০ (পাঁচশত) পিছ ইয়াবাসহ মোঃ আরিফ রুবেল (৩০) নামক এক যুবককে আটক করেছে ভোলা সদর থানার একটি চৌকস পুলিশ টিম।
ভোলা সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, ভোলা সদর থানার অফিসার ইনচার্জ এর সার্বিক তত্ত্বাবধানে বুধবার (২০ জুলাই) দুপুর ১টায় ভোলা সদর মডেল থানায় কর্মরত এসআই গোপাল কুন্ডু, সঙ্গীয় এসআই ফিরোজ আল মামুন, এসআই জি.এম শাহাবুল, এএসআই মোঃ আশ্রাফুল ইসলাম, এএসআই মোঃ তাওহীদ হোসেন বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় অভিযানে ভোলা সদর থানাধীন ভোলা পৌরসভাস্থ যোগীরঘোল মোড়ে মনিহার হোটেল এর মধ্য হতে ৫০০ (পাঁচশত) পিচ ইয়াবাসহ মোঃ আরিফ রুবেল নামক এক যুবককে আটক করেন অভিযান পরিচালনাকারী ভোলা সদর মডেল থানার চৌকস পুলিশ টিম।
জানা গেছে, আটক হওয়া মোঃ আরিফ রুবেল চট্টগ্রাম জেলার বাশখালী থানার ৭ নং সরল ইউনিয়ন এর পশ্চিম কাহারগোনা এলাকার বাসিন্দা মৃত এমদাদ মিয়ার ছেলে।
এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়াও আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
