অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ঈদ’কে সামনে রেখে ভোলায় যাত্রী হয়রানি বন্ধে পুলিশ সুপারের লঞ্চঘাট ও ফেরিঘাট এলাকা পরিদর্শন

ভোলা সদর মডেল থানাধীন ইলিশা লঞ্চ ও ফেরিঘাটে যাত্রীদের হয়রানি বন্ধে শনিবার (৭ জুলাই) লঞ্চ ও ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম,পিপিএম)।
পরিদর্শনকালে তিনি ঢাকা-চট্টগ্রাম-লক্ষীপুর হতে আগত ও বহিঃগামী যাত্রীদের সাথে কথা বলেন এবং যাত্রাপথে কোন হয়রানির শিকাড় হয়েছেন কিনা সে সম্পর্কে অবগত হন। তিনি বলেন, সকল গুরুত্বপুর্ন মোড়/পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে, ঈদ উপলক্ষে যাত্রী হয়রানির বা অতিরিক্ত ভাড়া আদায় সংক্রান্ত কোন অভিযোগ আসলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যাত্রীদের নিরাপত্তায় ইলিশা লঞ্চ ও ফেরিঘাটে অস্থায়ী পুলিশ সাব-কন্ট্রোল রুম সহ সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সম্পর্কে অবগত করতে পুলিশ কন্ট্রোল রুম, ভোলা (মোবাইল নাম্বারঃ ০১৩২০-১৫৩০৯৮) এর সাথে যোগাযোগ করুন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেন, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
