অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সময়ের সাথে আগামীর পথে এই স্লোগানে ভোলায় এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার সকালে ভোলা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দেশের জনপ্রিয় চ্যানেল এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
সাংস্কৃতিক কর্মী তালহা তালুকদার বাঁধন এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এনটিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসেন।
বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরী।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলাম পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক প্রবীণ সাংবাদিক আলহাজ্ব এম এ তাহের, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, বাসস এর ভোলা প্রতিনিধি মাহাবুব আলম নিরব মোল্লা, আরটিভি ও যুগান্তর প্রতিনিধি অমিতাভ রায় অপু।
এসময় আরো উপস্থিত ছিলেন ভোলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।
