সর্বশেষঃ

বরিশাল রেঞ্জের ডিআইজি ভোলায় আগমনে ফুলেল শুভেচ্ছা

বরিশাল রেঞ্জ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এস এম আক্তারুজ্জামান ভোলায় আগমন উপলক্ষে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। বুধবার (২৯ জুন) পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম) তাকে এ ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল এ সময় রেঞ্জ ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।