সর্বশেষঃ

ভোলায় গাঁজা গাছসহ মাদক কারবারি আটক

ভোলার ২ কেজি ৪শ’ গ্রাম ওজনের ২টি গাঁজা গাছসহ এক মাদক কারবারিকে আটক করেছে ভোলা টাউন পুলিশ ফাড়ীর পুলিশ। সোমবার ভোর পৌনে ৫টার দিকে বাপ্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভোলা সদর টাউন পুলিশ ফাড়ীর এসআই (নিঃ) শ্যামল চন্দ্র সমদ্দার, এটিএসআই নীল রতন, সঙ্গীয় ফোর্সসহ ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ০৯নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মানিক বেপারী (৫৫) নামের এক ব্যক্তিকে তার বাড়ীতে রোপনকৃত ২ কেজি ৪শ’ গ্রাম ওজনের ২টি গাঁজা গাছসহ আটক করা হয়। ভোলা থানার ওসি এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।