অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় ডায়াবেটিক হাসপাতালের নবগঠিত কমিটির সভা অনুষ্ঠিত

ভোলায় ডায়াবেটিক হাসপাতালের নব গঠিত কার্য নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১১টায় হাসপাতালের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় তিনি উপস্থিত কার্য নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় সকলেই হাসপাতলটিকে আরো উন্নত ও অনান্য বিষয়ে উন্নয়ন সাধনের লক্ষ্যে আলোচনা করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন ভোলা ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মিয়া মোহাম্মদ ইউনুস, সহ-সভাপতি ডা. আব্দুল মালেক, কোষাধ্যক্ষ প্রফেসর রুহুল আমি জাহাঙ্গীর, সদস্য নজরুল ইসলাম গোলদার, মুহাম্মদ শওকাত হোসেন, মোঃ কামাল উদ্দিন চৌধুরী, মঞ্জুর আলম খান, জাহান জেব আলম টিটব চৌধুরী। এ সময় ডায়াবেটিক হাসপাতালের নির্বাহী কমিটির অন্যান্য সদসবৃন্দ উপস্থিত ছিলেন।
