সর্বশেষঃ

ভোলায় গাঁজাসহ আটক-৫

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন থেকে ১শ’ গ্রাম গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে ভোলা ডিবি পুলিশ। শুক্রবার বিকেলে শিবপুরের ৮নং ওয়ার্ডের মধ্য রতনপুরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা গোয়েন্দা শাখার এসআই মোঃ আবুল হোসেন এর নেতৃত্বে একটি টিম ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অভিযান চালায়। এ সময় মধ্য রতনপুর খালপাড়ের আজাদ এর দোকান থেকে মাদক ব্যবসায়ী মোঃ গোলাম আজাদ (৩৫), মোঃ ইয়ার হোসেন (২৭), মোঃ খলিল হাওলাদার (৩৮), মোঃ জিহাদ (২৭) ও নুর হোসেন (২৬) কে ১শ’ গ্রাম গাঁজা সহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।