সর্বশেষঃ

ভোলার পূর্ব ইলিশায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

দাতা প্রতিষ্ঠন ইউএসএআইডি এর আর্থিক সহযোগিতায় এসিডিআইভোকা সংস্থার উদ্যোগে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা মাদ্রাসা মাঠ সিসিতে প্রানি সম্পদ ও পুষ্টি পালন প্রকল্পের খামারি নারী পুরুষ শিশুদের উপস্থিতিতে বৃহস্পতিবার (২ জুন) সকাল ১০ টায় বিশ্ব দুগ্ধ দিবস পলিত হয়। এ সময় এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ সকাল দশটা হইতে দুপুর ১টা পর্যন্ত ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে এই দিবসের উপর মতামত ও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন। উপস্থিত অথিতিবৃন্দ এই দুগ্ধদিবস উপলক্ষে একটি নতুন শ্লোগান দেন ‘ভালো শিশু যারা দুধ খায় তারা’।
বক্তারা আরো বলেন, দুধ একটি আর্দশ খাবার, যার ভিতর সব ধরনের পুষ্টিগুন বিদ্যমান। যা অন্য কোন খাবারের সংমিশ্রন ছাড়াই সরাসরি পান করা যায়। সরাসরি দুধপান অনেক প্রাপ্তবয়স্কদের আপক্তি থাকলেও দুধের তৈরি যে কোনো খাবার খেতে কারোই আপত্তি নাই। হাড়ের ক্ষয় ও শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যাথা দূর করার জন্য প্রতি দিন সবার জন্য মাত্র দুইশত পষ্ণাশ এমএল দুধ পান অতিব জরুরি। আজকের এই দিবস পালনের মাধ্যমে উপস্থিত সকল নারী পুরুষ একমত হোন যে, দুধ সব ধর্মের মানুষের জন্য আচার অনুষ্ঠান পালনে দুধ পবিত্র পানীয়। পাশাপাশি জন্ম হতে মৃত্যু পযর্ন্ত সকল ক্ষেত্রে দুধ শুরুতে ও শেষে মুখে দেয়া হয়। যা অনেক রোগের শেফা হিসেবে কাজ করে। তাই আলোচনা পর্ব শেষে উপস্থিত সকল শিশুদের গরম দুধ পান করানো হয়। আর বড়দের জন্য দুধের তৈরি নাস্তা বিতরনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রকল্পে দায়িত্বরত এলএসপি বৃন্দ। ও এলাকার গন্যমান্য ব্যক্তি, প্রানিপালন চিগিৎসক, খামারিগন ও বিভিন্ন বয়সের শিশুরা। অনুষ্ঠান সঞ্চালনায় ও সার্বিক দায়িত্বে উপস্থিত ছিলেন প্রকল্পের মাঠ সমন্বয়কারী আবু হেনা মোস্তফা কামাল।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।