অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলার ইলিশায় ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে নয় কেজি গাঁজাসহ মোঃ মনির(২১) নামক এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়ন হতে ২৭ মে রাত সোয়া ৩ টার সময় ৯ কেজি গাঁজাসহ এ মাদক কারবারিকে আটক করে ইলিশা তদন্ত কেন্দ্র পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (২৭ মে) রাত ৩.২০ ঘটিকার সময় ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোঃ সিদ্দিকুর রহমান সঙ্গীয় এএসআই গুলজার, এএসআই মাইনুল হাসান এবং তদন্ত কেন্দ্রের ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১ নং ওয়ার্ড ফেরীঘাট ১ নং পল্টনের উপর হতে মোঃ মনির(২১) কে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনির দৌলতখান থানার জয়নগর এলাকার জাহাঙ্গীর আলম মিন্টু ও শাহিদা বেগম দম্পতির ছেলে।
এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
