অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় পুলিশের ওপেন হাউজ ডে পালিত

ভোলা সদর মডেল থানার আয়োজনে সর্বসাধারণের মতামত, সমস্যা ও জনগণের নিরাপত্তায় ইউনিয়নে সিসি ক্যামেরা স্থাপন ও জনগনের দ্বারপ্রান্তে পুলিশি সেবা পৌঁছে দিতে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মে) বিকাল ৪ টা ৩০ মিনিটে শিবপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
ভোলা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনায়েত হোসেন এর সভাপত্বি এবং ছাত্রনেতা নজরুল ইসলা রিপন এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন।
প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরহাদ সরদার তার বক্তব্যে মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান। তিনি আরো বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থ নেওয়া হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান তিনি।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোলা যুগান্তর ও আরটিভি প্রতিনিধি অমিতাভ রায় অপু, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুল বাছেদ, থানা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ মিয়া প্রমূখ।
