অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় পারাপারের অপেক্ষায় শতাধিক যানবাহন ॥ চালকদের দুর্ভোগ চরমে

ভোলার ইলিশা অংশের ফেরিঘাটের একটি পন্টুনের র্যাম সরে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে এ রুটে চলাচলকারী যানবাহনগুলো। পারাপারের অপেক্ষায় থাকা অন্তত শতাধিক ট্রাক আটকা পড়েছে। কবে নাগাদ স্বাভাবিক হবে তা স্পট করে বলতে পারেনি ঘাট ম্যানেজার।
জানা গেছে, ভোলার ইলিশা-টু-লক্ষ্মীপুর মজুচৌধুরী রুটের ফেরি বেশ জনপ্রিয় দক্ষিণাঞ্চলীয় ২১ জেলার পরিবহন শ্রমিক এবং যানবাহন চালকদের কাছে। দ্রুত এবং কম টাকা খরচে খুলনাসহ ২১ জেলার যে কোন স্থান থেকে চট্রগ্রাম কিংবা সিলেট যাবার জন্য চালকরা ব্যবহার করেন এই রুট। তবে গত দুদিন ধরে এই রুটের ভোলার ইলিশা অংশের ফেরিঘাটের একটি পন্টুনের র্যাম সরে যাওয়ায় সমস্যা দেখা দিয়েছে। পারাপারের জন্য ৩টি ফেরি থাকলেও পন্টুন একটি থাকায় লোড-আনলোডে অনেক সময় এবং সমস্যা হচ্ছে বলে জানালেন ঘাট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৭ মে) সরেজমিন গেলে দেখা যায়, অন্তত ফেরি পারাপারের অপেক্ষায় দাড়িয়ে রেয়েছে শতাধিক ট্রাকসহ অন্যসব যানবাহন। ট্রাক চালক মো: কিবরিয়া বলেন, ৩দিন ধরে দাঁড়িয়ে আছি সিরিয়ালের অপেক্ষায়, সিরিয়াল পাচ্ছি না। একই ধরনের অভিযোগ মোসলেহ উদ্দিনের। এসব গাড়ী চালকদের থাকা ও খাবারে নানান ধরনের সমস্যা হচ্ছে বলেও জানালেন তারা। পন্টুনের র্যাম সরে যাওয়া ছাড়াও সিরিয়ালের নামে হয়রানী ও অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ তোলেন এসব চালকরা।
এ সব বিষয় ফেরির ঘাট ম্যানজার মো: পারভেজ বলেন, উর্ধতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। আশা করছি দ্রুত এর সমাধান হয়ে যাবে। তিনি অভিযোগ করে বলেন, এমভি ফারহান লঞ্চের ধাক্কায় পন্টুনের র্যাাম সরে যাওয়ায় এমন সমস্যা হয়েছে।
