সর্বশেষঃ

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফরহাদ সরদার

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এনায়েত হোসেন এবং শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার মোঃ সিদ্দিকুর রহমান

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার এছাড়াও ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন নির্বাচিত হয়েছেন বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ।

মঙ্গলবার (১০ মে) বরিশাল রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ এর ডিআইজি এস এম আক্তারুজ্জামান এর সভাপতিত্বে বরিশাল রেঞ্জের এপ্রিল/২০২২ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল রেঞ্জাধীন সকল ইউনিটের কর্মদক্ষতা ও পুলিশি কার্যক্রমের সাফল্যের বিবেচনায় সাতটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান কারা হয়, যার মধ্যে ভোলা জেলা পুলিশ ৩টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন জেলা সমূহের মধ্যে ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিক-নির্দেশনা মোতাবেক বিট পুলিশিং কার্যক্রম ত্বরান্বিতকরণ, সকল শ্রেনী পেশার জনসাধারনকে সম্পৃক্ত করে সামাজিক নিরাপত্তাকে নিশ্চিত ও জনসাধারণের আস্থা নিয়ে আইনী কার্যক্রমকে গতিশীল করা এবং সকলের কাছে গ্রহণযোগ্য করা, সুন্দর ভাবে সকল ধরণের পুলিশি কার্যক্রম পরিচালনা ও সম্পাদনে বিশেষ নেতৃত্বদানসহ বিভিন্ন সূচকে কর্মদক্ষতা ও কর্মক্ষমতা প্রদর্শণ এবং আইন শৃংঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদারকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত করা হয়।

এছাড়াও ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেনকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়। এসময় বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হন ভোলা সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ সিদ্দিকুর রহমান। তাদের এ সফলতায় সকলের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

সভায় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম) সহ রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার এবং রেঞ্জ অফিসের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।