অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলার শিক্ষক নেতা ও প্রধান শিক্ষক হারুন মাস্টার আর নেই, বিভিন্ন মহলের শোক

মানুষ গড়ার কারিগর, শিক্ষক নেতা, ভোলা শহরের সকলের পরিচিত মুখ চরসামাইয়া বন্ধুজন স্কুলের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ বুধবার রাত ১০ টার দিকে স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি মা, স্ত্রী, ৪ পুত্র, ৩ কন্যা, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখেছেন। মরহুমের জানাজা আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় মুন্সী বাড়ীর দরজায় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মরহুমের মৃত্যুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক এবং বিভিন্ন পেশাজীবি সংগঠন, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিক ব্যক্তিবর্গ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। মরহুমের মৃত্যুতে জেলা শিক্ষক সংগঠন, উপজেলা শিক্ষক সংগঠন এবং বিভিন্ন ব্যক্তিবর্গ শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তার এই অকাল মৃত্যুতে ভোলার শিক্ষক সমাজের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
