অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় পুনাক এর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ভোলা এর উদ্যোগে গরীব, দুস্থ, অসহায়, ছিন্নমুল, হতদরিদ্র ও ভাসমান নারী পুরুষের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) ভোলা পুলিশ লাইন্স ড্রিল শেডে অসহায়দের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’র সভানেত্রী নুরজাহান ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পুনাক’র সহ সভানেত্রী নাজনীন তৃষা, ভোলা জেলার পুনাক এর নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
