সর্বশেষঃ

সংক্ষিপ্ত সফরে ভোলায় আসলেন বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ

শুভেচ্ছা জানাতে হাজারো নেতা-কর্মীর ঢল

একদিনের সংক্ষিপ্ত সফরে ভোলায় আগমন করেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বাণিজ্য মন্ত্রণালয়েল স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী, বর্ষিয়ান রাজনীতিবীদ, ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। সকাল ১১টার দিকে ভোলা হ্যালিপ্যাড-এ হ্যালিকপ্টারের মাধ্যমে অবতরণ করেন। তাকে বরন করতে সেখানে জেলা প্রশাসন সহ আওয়ামীলীগের বিভিন্ন অংগ-সংগঠনের হাজারো নেতা-কর্মী জড়ো হন। এ সময় তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
হ্যালিপ্যাডে নেতা-কর্মীদের সাথে সাক্ষাত শেষে তিনি তার গ্রামের বাড়ী কোড়ালিয়ায় যান। সেখানে তিনি মায়ের কবর জিয়ারত করেন। এরপর তিনি ভোলার উপ-শহর বাংলাবাজারে স্থাপিত বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর ভিজিট করেন। এ সময় তার সঙ্গে ছিলেন মিসেস আনোয়ারা আহমেদ, চাচাত ভাই আব্দুল অদুদ, পুত্র জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ জেলা প্রশাসন ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ। পরে তিনি বিকাল ৩টায় ঢাকার উদ্দেশ্যে ভোলা ত্যাগ করেন। উল্লেখ্য, তিনি দীর্ঘ ২ মাস যাবত ব্যাংককে চিকিসাধীন শেষে গত ২৬ এপ্রিল দেশে আসেন। এরপর তার স্বাস্থ্যের উন্নতি হওয়াতে নিজ জন্মস্থান ভোলায় এসে ঘুরে যান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।