অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভোলায় জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সার্কিট হাউজ চত্বরে জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মহসিনুল হক, কোস্টগার্ড জোনাল কামান্ডার ক্যাপ্টেন সাহেব সাত্তার, সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান, পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনজীবী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, আলেম সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও দলের নেতা-কর্মীগণ।
ইফতার মাহফিলের শুরুতে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন ভোলা-১ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ। এসময় তিনি সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং জেলা প্রশাসনের ভুয়সী প্রসংশা করেন।
