সর্বশেষঃ

ভোলায় মেঘনা রেস্টুরেন্ট এন্ড রিসোর্টের উদ্বোধন

ভোলার ইলিশা ইউনিয়নের কালুপুরে অভিজাত রিসোর্টটি শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উদ্বোধন করেন ২নং ইলিশা ইউনিয়নের জনতার চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন, ৩নং ইলিশার চেয়ারম্যান জহিরুল ইসলাম, ও ইলিশা ইউনিয়ন আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
ভোলা সদর উপজেলায় সারাবছরই পর্যটকদের বিমোহিত করার একটি অন্যতম পরিবেশ সম্মত স্থান মেঘনা পাড়ে শহর রক্ষাবাঁধ। এই সহর রক্ষা বাঁধের সন্নিকটে পর্যটকদের বিমোহিত করার লক্ষে সারা দেশের ভ্রমণপিপাসুদের দৃষ্টি পড়বে ইলিশার কালু পুর ঘাটে। ক্রমান্বয়ে বাড়তে পারে ভোলায় পর্যটকের ভিড়। প্রতিদিন এই রিসোর্টে ঢল নামতে পারে পর্যটকদের। মেঘনা পাড়ে ঘুরতে আসা পর্যটকদের থাকা-খাওয়ার জন্য ভালো মানের কোনো রিসোর্ট না থাকায় ইলিশা ইউনিয়নের কালুপুরে ব্যক্তিগত উদ্যোগে একটি অভিজাত রিসোর্ট গড়ে তুলেছেন ‘পারভেজ রনি’। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখেই নির্মাণ কাজ শেষ করে শুক্রবার রিসোর্টের শুভ উদ্বোধন করা হয়েছে। মনোরম পরিবেশে স্থাপিত হওয়ায় উদ্বোধনের আগেই ফেসবুকে রিসোর্টের ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ে।
শুক্রবার উদ্বোধন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলিশা নৌ-থানার অফিসার ইনচার্জ শাহজালাল বাদশা, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ ফরিদ উদ্দিনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় স্থানীয় ভ্রমন পিয়াসু লোকজন ও উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।