সর্বশেষঃ

সকল জলপনা আর কল্পনার অবসান, টুলু-ই প্রশাসক

ভোলাসহ সারা দেশে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

ভোলাসহ সারাদেশে জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পিরষদ আইন, ২০০০ [জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২ অনুযায়ী সংশোধিত] এর ধারা ৮২ এর উপ-ধারা (২) অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদে সর্বশেষ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। একইসঙ্গে নতুন জেলা পরিষদের প্রশাসকদের তালিকাও প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগ। এর আগে বুধবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।
এদিকে সকল জলপনা আর কল্পনার অবসান শেষে আব্দুল মমিন টুলু-ই জেলা পরিষদের প্রশাসক হলেন। প্রকাশিত তালিকার ৫৪নং ক্রমিকে ভোলার জেলা পরিষদের প্রশাসক হিসেবে মনোনিত হয়েছেন আব্দুল মমিন টুলু। তিনি এর আগে ২ ট্রামে ভোলা জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এবার তিনি প্রশাসক হিসেবে মনোনিত হয়েছেন। পরবর্তী ঘোষণা না আশা পর্যন্ত এরা তাদের দায়িত্ব পালন করবেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।