অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় খামারীদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ঘাস বিতরণ

দাতা সংস্থা ইউএসএআইডির অর্থায়নে এসিডিআই ভোকা সংস্থার বাংলাদেশ লাইভস্টক এন্ড নিউট্রিশন এক্টিভিটি প্রকল্প তার কর্ম এলাকা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামের ২৫ জন গাভী পালনকারী বিশিষ্ট খামারীদের মাঝে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল দুই জাতের ঘাসের কাটিং বিনামূল্যে বিতরণ করেন।
বুধবার (২৭ এপ্রিল) পঁচিশ জন গাভী পালনকারী বিশিষ্ট খামারীদের উন্নত ঘাস চাষের উপরে একদিনের প্রশিক্ষণ শেষে শীঘ্রই উন্নত জাতের ঘাসের কাটিং বিনামূল্যে বিতরণের প্রতিশ্রুতি দেয়। তার ফলশ্রুতিতে ঢাকা, সাভারে অবস্থিত বিএলআরআই ও ডিএলএস অফিসের সহযোগিতায় উন্নত জাতের ঘাসের কাটিং সংগ্রহ করে বিতরণ করা হয়।
জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বলেন, উক্ত জাতের ঘাস দুইটি এই এলাকায় একেবারেই নতুন। যা খামারী পর্যায় ইতিপূর্বে দুধের গাভী ও মোটা-তাজাকরণ গরুর খাবারের তালিকায় ছিল না। শুধুমাত্র চাষাবাদের ক্ষেত্রে লবণাক্ত পানি ও গাছের গোড়ায় জমাটবাধা পানি থেকে সতর্ক হলে একটানা আট বছর উক্ত ঘাসের বাড়-বাড়ন্ত থাকবে যা গরুকে কাটবে খাওয়াবে। তিনি আরও উল্লেখ করেন ঘাস লাগানোর ক্ষেত্রে সারি হইতে সারি এবং গাছ হইতে গাছ তিন ফুট দূরত্বে লাগাতে হবে। তাতে গরুর দুধ ও মাংস বৃদ্ধি পাবে। যদি খামারীরা নিয়ম মেনে এই ঘাস চাষাবাদ করে তাহলে আগামীতে অন্যান্য খামারীরাও তাদের কাছ থেকে ঘাসের কাটিং নিয়ে সম্প্রসারণ করতে পারবে। খামারিরা ঘাসের কাটিং পেয়ে সন্তোষ প্রকাশ করেন ও সংস্থাকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ অফিসের সকল শ্রেনীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পাশাপাশি ভোলা ব্র্যাক শাখার উন্নয়ন কর্মকান্ডের শাখা ব্যবস্থাপক শামীম পারভেজ, সিনিয়র টেকনিক্যাল অফিসার মোঃ সোলাইমান খান ও বিভিন্ন ঔষধ কোম্পানির বিভিন্ন জেলা প্রতিনিধিবৃন্দ। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মহোদয় এসিডিআই ভোকা সংস্থার এমন উদ্যোগকে স্বাগত ও ধন্যবাদ জানান। তিনি আগামীতে এলাকার খামারীদের উন্নয়নে বিভিন্ন ধরণের নতুন উদ্যোগ গ্রহণের জন্য আশাবাদ ব্যক্ত করেন।
