সর্বশেষঃ

ভোলায় বিডিএইড’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে নগদ অর্থ ও ঈদ বস্ত্র বিতরণ

ভোলায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ইনটেনসিভ ডেভেলপমেন্ট (বিডিএইড) এর উদ্যোগে সুবিধাবঞ্চিত ও নিন্ম আয়ের মানুষের মাঝে নগদ অর্থ ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালের ভোলা পৌর ২নং ওয়ার্ডস্থ অফিসার পাড়া এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই নগদ অর্থ ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
নগদ অর্থ ও ঈদ বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিএইড’র ভোলা জেলা শাখার সভাপতি ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম। এ সময় তিনি বলেন, সারাদেশের ন্যায় আমাদের ভোলায়ও বিডিএইড’র উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। তিনি আরো বলেন, আপনারা জানেন দেশব্যাপী বিডিএইড সুবিধাবঞ্চিত পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই বিডিএইড’র চেয়ারম্যান ও মহাপরিচালকে তারা আমাদের ভোলায় একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য। তাদের সহযোগিতা ও অনুপ্রেরণায় আগামী দিনেও আমাদের এইরকম কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, দৈনিক জাগো বাঙ্গালীর সম্পাদক রাশেদ হোসেন রুবেল, বিডিএইড’র ভোলা জেলা শাখার সহ-সভাপতি জাকির আহমেদ সোহাগ, কোষাধ্যক্ষ সামছুল আলম, আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম খান, বিশিষ্ট সমাজসেবক ফজলুর রহমান প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।