অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় ক্ষুদ্র উদ্যোগতাদের পরিবেশ জলবায়ু পুস্টি ও সামাজীক ইস্যু বিষয়ক প্রশিক্ষণ

ভোলায় ক্ষুদ্র উদ্যোগতাদের আর্থ সামাজিক উন্নয়নে পরিবেশ জলবায়ু পুস্টি ও সামাজিক ইস্যু বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার বাপ্তা ইনিয়নের চাচড়া গ্রামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আরএমটিপি প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণের উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মনিটরিং এন্ড রেজাল্ট ম্যানেজম্যান্ট অফিসার মোঃ সাইফুল ইসলাম, ভোলা-২ শাখা ইনচার্য মোঃ আলী ও ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর মোঃ রুহুল আমিন। প্রশিক্ষণে ৩০ জন নারী অংশ নেয়।
