অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলার পূর্ব ইলিশায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

ভোলায় দাতাসংস্থা ইউএস এআইডির সহযোগিতায় এ সিডিআই ভোকা সংস্থার ফিড দ্যা ফিউচার বাংলাদেশ লাইভস্টক নিউট্রিশন একটিভিটি প্রকল্প কর্তৃক আয়োজিত দুগ্ধজাতপণ্য প্রদর্শনী মেলা রবিবার (২৪ এপ্রিল) সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।
অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গরু ছাগল পালনকারী খামারি নারী-পুরুষ, স্কুল-মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে পুষ্টি সপ্তাহ উদযাপনে দুগ্ধজাতপণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। সংস্থার উপকারভোগী খামারিরা তাদের উৎপাদিত গরুর দুধ হতে প্রক্রিয়াজাত করণের মাধ্যমে দই, গরম তরল দুধ, রস বড়া পিঠা, দুধ পিঠা, সুজি বরফি, দুধের সাবুদানা, দুধ সেমাই রান্না করে উক্ত অনুষ্ঠানে প্রদর্শন করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের মধ্য থেকে পুষ্টি বিষয়ক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এলাকার খামারি আবু জাফর মোল্লা। রাজাপুর ইউনিয়ন হতে আগত সংস্কার মন্ত্র লাইভস্টক সার্ভিস প্রোভাইডার নুর হাফেজ মামুন, বাপ্তা ইউনিয়ন থেকে মোহাম্মদ সোলায়মান, ধনিয়া ইউনিয়ন থেকে আবুল কালাম আজাদ, উত্তর দিঘলদী থেকে মোহাম্মদ মাইনুদ্দিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে তৈরি খাবার পরিবেশন পরিচিতি ও বিতরণের সার্বিক সহযোগিতা করেন অত্র ইউনিয়নের দু’জন নারী এলএসপি মোসাম্মৎ ইয়াসমিন ও শারমিন বেগম। অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিত স্কুল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে গরম দুধ এবং তৈরিকৃত দুগ্ধজাত খাবার উপস্থিত সদস্যদের মাঝে প্যাকেটজাত করে বিতরণ করা হয়।
দিনের দ্বিতীয় ধাপে পূর্ব ইলিশার গরুর হাটে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাজার এবং বাজার সংলগ্ন এলাকার আশপাশে দুধ ও দুগ্ধজাত পণ্য এবং মাংস খাওয়ার গুরুত্ব বিষয়ক প্রচার করার লক্ষ্যে ইজিবাইকে মাইকের মাধ্যমে প্রচার করা হয়। আশা করি এই প্রচারণার মাধ্যমে অত্র এলাকার জনগণের মাঝে ব্যাপক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার দায়িত্ব পালন করেন সংস্থায় কর্মরত মাঠ সমন্বয়কারী আবু হেনা মোস্তফা কামাল।
